কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমাম হোসেন ফারুক অসুস্থ হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ICU তে ভর্তি আছেন।
তার শারীরিক অবস্থার অবনতির কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ইমাম হোসেন ফারুকের দ্রুত সুস্থতা কামনা করে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।
তাকে দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সার,
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন আমাদের সহযোদ্ধা ইমাম হোসেন ফারুকের দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে পূর্ণ সুস্থতা ও শিফা দান করেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন।
নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের কাছে তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়েছে।
আল্লাহ যেন ইমাম হোসেন ফারুককে দ্রুত সুস্থতা ও পরিপূর্ণ শিফা দান করেন। আমিন।




