কুমিল্লা দক্ষিণ জেলায় জুলাই যোদ্ধার ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক বাকি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজস্ব প্রতিবেদক:
তরুণদের সামাজিক, মানবিক ও জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের জুলাই যোদ্ধা’র কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গঠন করা হয়েছে একটি উপদেষ্টা মণ্ডলী।
সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আমিনুর ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মো. আল মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত উপদেষ্টা মণ্ডলীতে স্থান পেয়েছেন কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, ড. চৌধুরী সায়মা ফেরদৌস, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আব্দুল্লাহ আল বাকীকে আহ্বায়ক, মো. আব্দুস সালামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. শিপন আলীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের তরুণ নেতাদের সমন্বয়ে ৩২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের নেতারা জানান, ‘আমাদের জুলাই যোদ্ধা’ তরুণ সমাজকে সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটি জেলার তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ বাস্তবায়ন এবং তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

তারা আরও বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে। কুমিল্লা দক্ষিণ জেলার প্রতিটি ইউনিটকে সক্রিয় ও শক্তিশালী করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এদিকে, নবনির্বাচিত নেতারা সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আরো পড়ুন

দর্শকদের সঙ্গে বসেই খেলা উপভোগ করলেন টুর্নামেন্টের আয়োজক সাইফুল ইসলাম টিপু

কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টুর্নামেন্টের...

Read more
বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের...

Read more
কুমিল্লার ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা...

Read more
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ...

Read more
বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা...

Read more
Scroll to Top