ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মোঃ মনিরুল হক চৌধুরী-এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের প্রধানরা তাঁদের নিজ নিজ কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
বৈঠক শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত জুলাইযোদ্ধাদের স্মরণে এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় কমিটির সভাপতি মোঃ মনিরুল হক চৌধুরী নিজেই মুনাজাত পরিচালনা করেন।
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি, মোঃ ফজলুর রহমান, এমপি, মোঃ আবদুল হান্নান, এমপি, আমীর এজাজ খান, এমপি এবং রোকেয়া বেগম, এমপি অংশগ্রহণ করেন।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার প্রধানগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




