বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে টেলিভিশন কুমিল্লা জেলা মোজো রিপোর্টার জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রেস ক্লাবের মোট ২৮ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ও সোহরাব সুমন, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মারুফ আহমদ কল্প এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মো. ফয়জ আহমদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো. শাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দূরবীন নিউজের প্রতিনিধি মুহাম্মদ রকিবুল হাসান রনি, পাঠাগার সম্পাদক পদে দৈনিক কুমিল্লার আলোর প্রতিনিধি রেজাউল করিম রাজু নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আল মামুন টুটু এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মোহাম্মদ জামাল উদ্দিন দুলাল নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. মোসলিম উদ্দিন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আব্দুল মোমেন, ময়নামতি অনলাইন টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম, ডেইলি অবজারভারের প্রতিনিধি আলাউদ্দিন আহম্মদ এবং দৈনিক বর্তমান বাংলার প্রতিনিধি মো. মহিউদ্দিন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম।

নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কুমিল্লা জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সাংবাদিক সহকর্মীরা অভিনন্দন জানান। নতুন কমিটি বুড়িচংয়ের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত সহযোগিতা আরও জোরদার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

আরো পড়ুন

জেলা ছাত্রদল সভাপতির ছেলে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান...

Read more
বুড়িচংয়ের পথে-প্রান্তরে ঘুরছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টিপু, জনসংযোগে ব্যস্ত সময় পার

নিজস্ব প্রতিবেদক, বুড়িচং, কুমিল্লা। কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় পথে-প্রান্তরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী...

Read more
ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতের বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন ব্রাহ্মণপাড়া...

Read more
পদলোভী মাহবুব ও সোহেলকে আমীরের চেয়ারে বসানোর চক্রান্ত করে কাজী দ্বীন মোহাম্মদ

নিজের ফেসবুক আইডিতে এ মন্তব্য করেছেন জামায়াত নেতা ও ধর্মীয় আলোচক মাওলানা মামুন হোসাইন আল হাবিবি। তিনি লিখেন সামান্য তর্কাতর্কিকে...

Read more
বুড়িচংয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকাল...

Read more
Scroll to Top