কুমিল্লায় গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ এমডির সঙ্গে কুউক চেয়ারম্যান উদবাতুল বারী আবুর মতবিনিময়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা মহানগর ও সদর উপজেলার চলমান তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) নবনিযুক্ত চেয়ারম্যান এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

মতবিনিময় সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, ভিপি ওয়াসিমসহ গ্যাস সংকটে ভোগান্তির শিকার বিভিন্ন এলাকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ কুমিল্লা মহানগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটের কারণে জনসাধারণের চরম দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তারা জানান, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে রান্নাবান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় গ্যাসের চাপ অত্যন্ত কম থাকায় ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে।

সভায় কুউক চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, “গ্যাস মানুষের মৌলিক চাহিদার অন্যতম। কুমিল্লার সর্বস্তরের জনগণের এই ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং চলমান দুর্ভোগ থেকে তাদের মুক্তি দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, বাখরাবাদ কর্তৃপক্ষ দ্রুত এ সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”
জবাবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ সমস্যার গুরুত্ব অনুধাবন করে দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ বৈঠকের মাধ্যমে কুমিল্লার দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ও উদ্যোগ আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

আরো পড়ুন

দর্শকদের সঙ্গে বসেই খেলা উপভোগ করলেন টুর্নামেন্টের আয়োজক সাইফুল ইসলাম টিপু

কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টুর্নামেন্টের...

Read more
বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের...

Read more
কুমিল্লার ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা...

Read more
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ...

Read more
বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা...

Read more
Scroll to Top