রেটিনোব্লাস্টোমায় আক্রান্ত শিশু সাজিদের পাশে উপজেলা প্রশাসন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ছয় মাস বয়সী শিশু সাজিদ রেটিনোব্লাস্টোমা (চোখের ক্যান্সার) রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। দরিদ্র এই শিশুর বাবা একজন অটোরিকশাচালক এবং মা গৃহিণী। সীমিত আয়ে সন্তানের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে পরিবারটি হিমশিম খাচ্ছে।

জানা গেছে, সাজিদের বাবা-মায়ের প্রথম পুত্র সন্তানও একই রোগে আক্রান্ত হয়ে ২০০৪ সালে মারা যায়। পরে ২০২৩ সালে জন্ম নেওয়া তাদের কন্যা সন্তানের ক্ষেত্রেও চিকিৎসকরা একই রোগের ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। বর্তমানে পরিবারের একমাত্র পুত্র সন্তান সাজিদের চিকিৎসা অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

তিন দিন আগে সংবাদমাধ্যমে শিশুটির খবর প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রশাসনের নজরে বিষয়টি আসে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। সাজিদের জন্য একটি প্রতিবন্ধী পরিচয়পত্র (প্রতিবন্ধী কার্ড) এবং ক্যান্সার রোগীদের জন্য সরকারের ৫০ হাজার টাকার বিশেষ আর্থিক সহায়তা পাওয়ার লক্ষ্যে আবেদন করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

এছাড়াও পরিবারটির হাতে কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসহায় এই পরিবারের পাশে প্রশাসন ভবিষ্যতেও থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
একই সঙ্গে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি শিশুটি যেন যথাযথ চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠতে পারে, সে লক্ষ্যে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

দর্শকদের সঙ্গে বসেই খেলা উপভোগ করলেন টুর্নামেন্টের আয়োজক সাইফুল ইসলাম টিপু

কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টুর্নামেন্টের...

Read more
বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের...

Read more
কুমিল্লার ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা...

Read more
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ...

Read more
বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা...

Read more
Scroll to Top