কুমিল্লা রেডক্রিসেন্ট মেটার্নিটি সেন্টারের সমস্যা তাৎক্ষণিক সমাধানে এমপি জসিম উদ্দিন
কুমিল্লা জেলা রেডক্রিসেন্ট মেটার্নিটি সেন্টারের তত্ত্বাবধায়কদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় বুড়িচং মেটার্নিটি সেন্টারের এক জরুরি চাহিদা ও সমস্যার বিষয় উত্থাপিত হলে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
সভায় উপস্থিত কুমিল্লা জেলা রেডক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিনকে অবহিত করেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে তাৎক্ষণিক এমপি জসিম উদ্দিন সভায় উপস্থিত হন এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে চলমান সভাতেই সমস্যার সমাধান করেন।
এ সময় উপস্থিত তত্ত্বাবধায়করা দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং কার্যকর সমাধান নিশ্চিত করায় এমপি হাজী মোঃ জসিম উদ্দিন ও মোঃ মোস্তাক মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় বক্তারা বলেন, জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোর সমস্যা দ্রুত সমাধানে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




