বুড়িচং কালিকাপুরে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মো. মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কালিকাপুর বাজারের দক্ষিণ পাশে কালিকাপুর মসজিদের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ৪ কেজি গাঁজাসহ মো. রুবেল মিয়া (৩২) ও রাকিবা (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল মিয়া মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার পাত্রকলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম রফিক মিয়া ও মাতার নাম শাহেনা বেগম। অপরদিকে রাকিবা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নিয়ামতাবাদ (মুন্সিবাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আলমগীর মুন্সি এবং মাতার নাম ফাতেমা বেগম।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন

দর্শকদের সঙ্গে বসেই খেলা উপভোগ করলেন টুর্নামেন্টের আয়োজক সাইফুল ইসলাম টিপু

কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টুর্নামেন্টের...

Read more
বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের...

Read more
কুমিল্লার ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা...

Read more
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ...

Read more
বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা...

Read more
Scroll to Top