বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে ৬ মাদকসেবী গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে ৬ মাদকসেবী গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজাবুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে নিয়মিত মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা পুলিশ। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট ২০২৬) বুড়িচং থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদকসেবী আরিফ হোসেন (পিতা-আব্দুল সেলিম), আমিনুল ইসলাম (পিতা-মো. সফিকুল ইসলাম), মো. সোলমান (পিতা-মো. আবুল কাশেম), মো. মনীর (পিতা-নুর ইসলাম), রবিউল আলম (পিতা-আব্দুল খালেক) ও মো. মোতালেব (পিতা-সুরুজ মিয়া)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আরিফ হোসেন, আমিনুল ইসলাম, মো. মনীর, রবিউল আলম ও মো. মোতালেব কুমিল্লা কোতয়ালী থানার মনশাসন এলাকার বাসিন্দা। অপরজন মো. সোলমান দেবিদ্বার থানার নবীয়াবাদ এলাকার বাসিন্দা।

পরে গ্রেপ্তারকৃতদের বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়।

সাজা শেষে দণ্ডপ্রাপ্ত ছয়জনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বুড়িচং থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

দর্শকদের সঙ্গে বসেই খেলা উপভোগ করলেন টুর্নামেন্টের আয়োজক সাইফুল ইসলাম টিপু

কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টুর্নামেন্টের...

Read more
বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের...

Read more
কুমিল্লার ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা...

Read more
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ...

Read more
বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা...

Read more
Scroll to Top