কুমিল্লা মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং নিমসার কাচা বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম।

মঙ্গলবার বেলা ১১ টায় জেলার বুড়িচং কাঁচা বাজার জুনাব আলী ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে । ভাঙচুর করার একটি ভিডিওতে দেখা যায় জয় বাংলা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা ।

নিমসার বাজারে কয়েকজন ব্যবসায়ী জানান, বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানীর ইন্দ্রনে এই হামলা করেছে দুর্বৃত্তরা । গাড়িতে হামলা করার জন্য আব্দুল কাদের জিলানী কিছু যুবককে উস্কানি দিয়ে গাড়িটি ভাঙচুর করায় ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বুড়িচং নিমসার এলাকায় থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন ভঙ্গ করেছে কয়েকজন চালক। এসময় তাদেরকে বাধা দেওয়া হলে চড়াও হয়ে হাইওয়ে পুলিশের উপর হামলা করে এবং হাইওয়ে পুলিশের গাড়িট ভাঙচুর করে ।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচা বাজারের পণ্য আনা নেওয়ার কাজে অটো রিকশা গুলো মহাসড়কে চলাচল করে। মহাসড়কে অটোরিকশা চলাচলের জন্য পুলিশ বাধা দিলে চালকদের সাথে পুলিশের সংঘর্ষ হয় ।এ সময় একজন অটোরিকশা চালক আহত হয় । পরে অটোরিকশা চালকরা হামলা করলে পুলিশ সদস্যরা গাড়ি রেখে নিরাপদে চলে যায়। তারপর কিছু লোক গাড়িটি ভাঙচুর করে।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মুমিন দৈনিক আমার দেশ কে বলেন, মহাসড়কে দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করে কিছু দুর্বৃত্ত । আমরা সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি ।

আরো পড়ুন

দর্শকদের সঙ্গে বসেই খেলা উপভোগ করলেন টুর্নামেন্টের আয়োজক সাইফুল ইসলাম টিপু

কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টুর্নামেন্টের...

Read more
বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের...

Read more
কুমিল্লার ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা...

Read more
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ...

Read more
বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা...

Read more
Scroll to Top