কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চান্দিনায় ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও জনতা। এতে মহাসড়কের চান্দিনা উপজেলায় অন্তত ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে চান্দিনার কাঠেরপুল এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন চান্দিনা ও দেবিদ্বার উপজেলার কয়েকটি গ্রামের শত শত মানুষ।

স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশের কাঠেরপুল এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। মহাসড়ক অবরোধের ফলে ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। পরে এমপির পক্ষ থেকে ফুটওভার ব্রিজ বা বিকল্প সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে দাঁড়ান।

ঘণ্টাখানেক ধরে অবরোধ করে রাখার ফলে পশ্চিম দিকে মাধাইয়া এবং পূর্ব পাশে নিমসার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যানজট কাটতে শুরু করে। বেলা আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা গেছে।

আরো পড়ুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত...

Read more
দোকানপাট ও শপিং মল খোলা রাখার নতুন সময় জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ছয়টার পরিবর্তে সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে। এ–সংক্রান্ত আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে।...

Read more

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ...

Read more
দেশের বাজারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা এক্স৯ডি উন্মোচন করল অনার

দেশের বাজারে অনার এক্স৯ডি স্মার্টফোন উন্মোচন করল বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। আজ (০৪ জানুয়ারি) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ব্র্যাaন্ডটি...

Read more
বালুকণার চেয়েও ছোট যে রোবট

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে ছোট রোবট তৈরি করেছেন। এই রোবটটি নিজের মতো চিন্তা ও নড়াচড়া...

Read more
Scroll to Top