সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবি সূত্রে জানা গেছে। তবে তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন শিরীন শারমিন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন।

এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।

তবে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন তিনি। ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন।

আরো পড়ুন

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লার চান্দিনায় ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও জনতা। এতে মহাসড়কের চান্দিনা উপজেলায় অন্তত ৮...

Read more
দেশের বাজারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা এক্স৯ডি উন্মোচন করল অনার

দেশের বাজারে অনার এক্স৯ডি স্মার্টফোন উন্মোচন করল বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। আজ (০৪ জানুয়ারি) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ব্র্যাaন্ডটি...

Read more
বালুকণার চেয়েও ছোট যে রোবট

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে ছোট রোবট তৈরি করেছেন। এই রোবটটি নিজের মতো চিন্তা ও নড়াচড়া...

Read more
২০২৫ সালে অনলাইনে সবচেয়ে বেশিবার সার্চ হওয়া ব্যক্তিত্ব

২০২৫ সালে বিশ্বজুড়ে ইন্টারনেটে মানুষের আগ্রহ মূলত রাজনীতি, প্রযুক্তি, বিনোদন ও ক্রীড়ার পরিচিত ব্যক্তিদের প্রতি কেন্দ্রীভূত হয়েছে। প্লেয়ার্স টাইমের অনলাইন...

Read more
বারবার কল ড্রপ, সমাধান করবেন যেভাবে

আপনার মোবাইলে বারবার কলড্রপ হচ্ছে। এই কলড্রপ খুবই সাধারণ সমস্যা। যা সবাই কমবেশি মুখোমুখি হোন। শুধু যে সিম কোম্পানির সমস্যার...

Read more
Scroll to Top