চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, আবেদনকারীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আদালতের আদেশ বাস্তবায়নে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করে আবেদনকারী পক্ষকে জমির দখল বুঝিয়ে দিয়েছে প্রশাসন।

চান্দিনা উপজেলার এতবারপুর এলাকায় ০.১০৩০ একর জমির মালিকানা ও দখল নিয়ে মোছা. পারভীন আক্তার, মো. ময়নাল হোসেন ভূঁইয়া ও রবিউল আউয়াল আদালতে আবেদন করেন। আবেদনের পর শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে গত ৩০ আগস্ট ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আদালত আদেশ প্রদান করেন।

আদালতের আদেশে বিবাদীদের ১৫ দিনের মধ্যে জমিতে থাকা অবৈধ দখল ও স্থাপনা অপসারণ করে আবেদনকারীদের জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ, র‍্যাব, চান্দিনা থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। এ সময় জমিতে থাকা অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করে আদালতের আদেশ অনুযায়ী আবেদনকারী পক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।

তবে এ ঘটনায় বিবাদী পক্ষ অভিযোগ করে, তাদের যথাযথ নোটিশ না দিয়েই সরাসরি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জমি নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় কীভাবে তাদের দখল থেকে জমি বুঝিয়ে দেওয়া হলো, তা নিয়েও তারা প্রশ্ন তোলেন। তারা বিষয়টির সুষ্ঠু বিচার ও আইনগত সমাধান দাবি করেন।

অন্যদিকে আবেদনকারী পক্ষ আদালতের আদেশ বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করে আদালত ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন এবং উপজেলা ভূমি কর্মকর্তা বিবাদী পক্ষকে আদালতের আদেশে অসন্তুষ্ট হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ আইনগত প্রক্রিয়ায় প্রতিকার চাওয়ার পরামর্শ দেন।

স্থানীয়দের মতে, জমি-সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের বক্তব্য ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্থায়ী সমাধান হওয়া জরুরি।

আরো পড়ুন

জেলা ছাত্রদল সভাপতির ছেলে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান...

Read more
বুড়িচংয়ের পথে-প্রান্তরে ঘুরছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টিপু, জনসংযোগে ব্যস্ত সময় পার

নিজস্ব প্রতিবেদক, বুড়িচং, কুমিল্লা। কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় পথে-প্রান্তরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী...

Read more
ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতের বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন ব্রাহ্মণপাড়া...

Read more
পদলোভী মাহবুব ও সোহেলকে আমীরের চেয়ারে বসানোর চক্রান্ত করে কাজী দ্বীন মোহাম্মদ

নিজের ফেসবুক আইডিতে এ মন্তব্য করেছেন জামায়াত নেতা ও ধর্মীয় আলোচক মাওলানা মামুন হোসাইন আল হাবিবি। তিনি লিখেন সামান্য তর্কাতর্কিকে...

Read more
বুড়িচংয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকাল...

Read more
Scroll to Top