নতুন দায়িত্বে হাজী জসিম উদ্দিন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

মো:গিয়াস উদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া পর নতুন দায়িত্ব পেয়েছেন কুমিল্লা -৫ আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন । নতুন দায়িত্বে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নতুন করে ৫টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হওয়ার পর এ দায়িত্ব পান তিনি।

এদিন জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি ৫টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদে আরও ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নতুন গঠিত ৫টি কমিটি হলো সমাজকল্যাণ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এর ফলে এ পর্যন্ত গঠিত সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টিতে।

হাজী জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি ড. মোবারক হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক সংসদীয় কমিটি। এদিনের ৫টি কমিটি গঠনের মাধ্যমে এ পর্যন্ত ৪৫টি কমিটি গঠিত হলো।

নতুন দায়িত্ব পাওয়ায় কুমিল্লা-৫ আসনের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে হাজী জসিম উদ্দিনকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংশ্লিষ্ট বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তার সমর্থকরা।

আরো পড়ুন

জেলা ছাত্রদল সভাপতির ছেলে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান...

Read more
বুড়িচংয়ের পথে-প্রান্তরে ঘুরছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টিপু, জনসংযোগে ব্যস্ত সময় পার

নিজস্ব প্রতিবেদক, বুড়িচং, কুমিল্লা। কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় পথে-প্রান্তরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী...

Read more
ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতের বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন ব্রাহ্মণপাড়া...

Read more
পদলোভী মাহবুব ও সোহেলকে আমীরের চেয়ারে বসানোর চক্রান্ত করে কাজী দ্বীন মোহাম্মদ

নিজের ফেসবুক আইডিতে এ মন্তব্য করেছেন জামায়াত নেতা ও ধর্মীয় আলোচক মাওলানা মামুন হোসাইন আল হাবিবি। তিনি লিখেন সামান্য তর্কাতর্কিকে...

Read more
বুড়িচংয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকাল...

Read more
Scroll to Top