কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোঃ আমিন উর রশিদ ইয়াসিনের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রীর মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি হাজী জসিম উদ্দিন।
এক শোকবার্তায় হাজী জসিম উদ্দিন মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, “মায়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও শক্তির সঙ্গে সহ্য করার তাওফিক দান করেন।
তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।




