বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে এ কে এম সাইফুল ইসলাম টিপুর শুভেচ্ছা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বুড়িচং প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এ কে এম সাইফুল ইসলাম টিপু বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির নেতাকর্মীরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার আদায়ের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি।

এ কে এম সাইফুল ইসলাম টিপু আরও বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুড়িচংয়ের সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে এলাকার উন্নয়ন, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুড়িচং উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে পালনের আহ্বান জানান।

আরো পড়ুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি হাজী জসিম উদ্দিনের

মো:গিয়াস উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা তুলে...

Read more
দর্শকদের সঙ্গে বসেই খেলা উপভোগ করলেন টুর্নামেন্টের আয়োজক সাইফুল ইসলাম টিপু

কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টুর্নামেন্টের...

Read more
বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের...

Read more
কুমিল্লার ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা...

Read more
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ...

Read more
Scroll to Top