কুমিল্লার ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছে।
এমন তথ্যের ভিত্তিতে ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল বুড়িচং থানাধীন ময়নামতি এলাকার কাটা জঙ্গল সাকিনে বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে কৌশলগত অবস্থান নেয়।
রাত আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে ৬টি মোটরসাইকেলে ৯ জন ব্যক্তি ওই এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ তাদের থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৯ জনকে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে তাদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র যাচাই করা হলে কোনো বৈধ রেজিস্ট্রেশন কিংবা মালিকানাসংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিবি পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে এনে কুমিল্লা, ফেনী ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— কামিম আহম্মদ (২৮), আব্দুল করিম (৩০), সাইদুল ইসলাম (২২), পাবেল আহম্মদ (২৬), হোসাইন (২৩), রিপন চন্দ্র দাস (২৯), রাজু আহম্মদ (২৮), আবিদুল ইসলাম (২৮) ও কাওছার হোসেন (২৬)।
অভিযানে উদ্ধার করা হয় রেজিস্ট্রেশন নম্বরবিহীন ৬টি মোটরসাইকেল। এর মধ্যে রয়েছে চারটি Yamaha R15 এবং দুটি Yamaha MT15 মডেলের মোটরসাইকেল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা।

আরো পড়ুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি হাজী জসিম উদ্দিনের

মো:গিয়াস উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা তুলে...

Read more
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে এ কে এম সাইফুল ইসলাম টিপুর শুভেচ্ছা।

বুড়িচং প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন...

Read more
দর্শকদের সঙ্গে বসেই খেলা উপভোগ করলেন টুর্নামেন্টের আয়োজক সাইফুল ইসলাম টিপু

কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টুর্নামেন্টের...

Read more
বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের...

Read more
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ...

Read more
Scroll to Top