কুমিল্লার আদর্শ সদর উপজেলার ১নং কালীর বাজার (দক্ষিণ) ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোস্তফা কামাল ভুঁইয়া (নাঈম), সাধারণ সম্পাদক পদে মোঃ সাদ্দাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাহাবুব আলম নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ আরিফ হোসেন। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মোঃ মাসুম বিল্লাহ, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ কবীর হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুল খাঁন, মোঃ দেলোয়ার এবং আবু আহম্মেদ বিন জুনায়েদ। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আবুল বাশার, মোঃ জোবায়ের জনি ও মোঃ সম্রাট পাটোয়ারী।
সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব আলমের পাশাপাশি সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাসেল, মোঃ কামরুল হাসান (সোহান) এবং মাসুম (টিটু)।
এ ছাড়া প্রচার সম্পাদক মোঃ মাছুম, দপ্তর সম্পাদক মোঃ ওমর হাদী (শিমুল), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মনির হোসেন, কোষাধ্যক্ষ আবুল কালাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ জনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রুবেল, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ (হালিম), শিল্প বিষয়ক সম্পাদক মোঃ ময়নাল আবেদীন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ দিদার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহীন মোল্লা, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব হাসান, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ আকির হোসেন দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন রিয়াজ, মোঃ তানজিল, মোঃ এমদাদুল হক (তৌফিক), মোঃ ইদ্রিস মিয়া, মোঃ হাসেম, মোঃ জসিম, মোঃ শামীম, বাবুল মিয়া, নোমান এবং মোঃ রুবেল হোসেন।
কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা, যুবসমাজকে ঐক্যবদ্ধ করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখাই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য।
তারা আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদল, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল এবং আদর্শ সদর উপজেলা যুবদলের প্রতি তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তাদের মতে, এ ধরনের গণতান্ত্রিক চর্চা দলের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি করবে।
নবনির্বাচিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ১নং কালীর বাজার (দক্ষিণ) ইউনিয়ন যুবদল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।




