৪ আগস্টের স্মৃতি: ক্যান্টনমেন্ট নাজিরা বাজার থেকে আলেখারচর বিশ্বরোড পর্যন্ত প্রথম মিছিলে নেতৃত্বে ছিলেন আবু ও ওয়াসিমস্টাফ রিপোর্টার | ময়নামতি টিভি
আজ ৪ আগস্ট। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতিবিজড়িত একটি দিন। এ দিন কুমিল্লা ক্যান্টনমেন্টের নাজিরা বাজার থেকে আলেখারচর বিশ্বরোড পর্যন্ত অনুষ্ঠিত প্রথম বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বাড়ি আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই দিনের মিছিলটি কুমিল্লায় আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বিবেচিত হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আন্দোলনের পক্ষে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে নাজিরা বাজার থেকে আলেখারচর বিশ্বরোড পর্যন্ত পুরো এলাকা।তবে আলেকারচর এলাকায় যাওয়ার আগে আওয়ামী লীগের দোসরা এলোপাতাড়ি গুলি বর্ষন করেন, তারা গুলি বর্ষন করে ক্ষান্ত হননি, এক এক করেই গুলি করতে করতে সেনানিবাস এলাকায় এসে প্রবেশ করেন, ঐদিন কুমিল্লা ক্যান্টনমেন্ট টাওয়ার সহ আশেপাশের সব মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ জনগণের উপর গুলি করে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে নেতৃবৃন্দ আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং যারা এখনও আহত আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তারা গণতন্ত্র, মানুষের অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিএনপি সব সময় অগ্রণী ভূমিকা রাখবে।
৪ আগস্টের সেই ঘটনাবহুল দিনের স্মৃতি আজও কুমিল্লাবাসীর মনে গভীরভাবে গেঁথে আছে। আন্দোলনে অংশ নেওয়া অনেকেই দিনটিকে সাহস, ত্যাগ ও সংগ্রামের প্রতীক হিসেবে স্মরণ করেন।




