কুমিল্লা জিলা স্কুল স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের প্রথম বৃত্তি প্রদান, প্রধান অতিথি এমপি হাজী জসিম উদ্দিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা, ১৯ জুলাই: কুমিল্লা জিলা স্কুল স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের উদ্যোগে ২০২৬ সালের প্রথম বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী হাজী জসিম উদ্দিন( এমপি)

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হাজী জসিম উদ্দিন এমপি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি,মাদক থেকে দূরে থাকতে হবে শিক্ষার্থীরা এবং মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে ভবিষ্যতের দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা সম্ভব।

তিনি কুমিল্লা জিলা স্কুল স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরো পড়ুন

৩২ বছর পর কুমিল্লা বিমানবন্দর চালুর উদ্যোগ, চলছে আধুনিকায়ন

প্রবাসী-অধ্যুষিত জেলা কুমিল্লা। রেমিট্যান্সেও দেশসেরা। দেশি-বিদেশি শিল্প-কারখানাতেও ঠাসা। আছে বিমানবন্দর। তবে ৩২ বছর ধরে এ বিমানবন্দরে ওড়েনি কোনো বিমান। তবে...

Read more
জন্মদিনে ময়নামতি টিভির সম্পাদক গিয়াস উদ্দিনকে শুভেচ্ছা জানালেন ভিপি ওয়াসিম

নিজস্ব প্রতিবেদক: গত ৩১ জুলাই ২০২৬ ছিল অনলাইন সংবাদমাধ্যম ময়নামতি টিভির সম্পাদক মো. গিয়াস উদ্দিনের জন্মদিন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও...

Read more
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে...

Read more
প্রকাশিত সংবাদের প্রতিবাদ  দৈনিক আমার দেশ-এ এমপির বাড়িতে যাতায়াতে শতবর্ষী স্কুলের মাঠে রাস্তা নির্মাণ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু

গত (২৮ জুলাই ২০২৬) দৈনিক আমার দেশ-এ এমপির বাড়িতে যাতায়াতে শতবর্ষী স্কুলের মাঠে রাস্তা নির্মাণ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ...

Read more
বুড়িচংয়ের খাড়াতাইয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, খোলা আকাশের নিচে চলছে পাঠদান; পরিদর্শনে সাইফুল ইসলাম টিপু

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কক্ষের ফ্যান,লাইট ও ইলেকট্রিক তার সহ চুরির ঘটনায় শিক্ষা...

Read more
Scroll to Top