কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আবুল হাশেমকে আহ্বায়ক করে নতুন কমিটি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিদ্যমান ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নবগঠিত আহবায়ক কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে মোট আট সদস্যের নাম রেখে একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক আবুল হাশেম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন।

দলীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে।

আরো পড়ুন

৩২ বছর পর কুমিল্লা বিমানবন্দর চালুর উদ্যোগ, চলছে আধুনিকায়ন

প্রবাসী-অধ্যুষিত জেলা কুমিল্লা। রেমিট্যান্সেও দেশসেরা। দেশি-বিদেশি শিল্প-কারখানাতেও ঠাসা। আছে বিমানবন্দর। তবে ৩২ বছর ধরে এ বিমানবন্দরে ওড়েনি কোনো বিমান। তবে...

Read more
জন্মদিনে ময়নামতি টিভির সম্পাদক গিয়াস উদ্দিনকে শুভেচ্ছা জানালেন ভিপি ওয়াসিম

নিজস্ব প্রতিবেদক: গত ৩১ জুলাই ২০২৬ ছিল অনলাইন সংবাদমাধ্যম ময়নামতি টিভির সম্পাদক মো. গিয়াস উদ্দিনের জন্মদিন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও...

Read more
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে...

Read more
প্রকাশিত সংবাদের প্রতিবাদ  দৈনিক আমার দেশ-এ এমপির বাড়িতে যাতায়াতে শতবর্ষী স্কুলের মাঠে রাস্তা নির্মাণ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু

গত (২৮ জুলাই ২০২৬) দৈনিক আমার দেশ-এ এমপির বাড়িতে যাতায়াতে শতবর্ষী স্কুলের মাঠে রাস্তা নির্মাণ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ...

Read more
বুড়িচংয়ের খাড়াতাইয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, খোলা আকাশের নিচে চলছে পাঠদান; পরিদর্শনে সাইফুল ইসলাম টিপু

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কক্ষের ফ্যান,লাইট ও ইলেকট্রিক তার সহ চুরির ঘটনায় শিক্ষা...

Read more
Scroll to Top