বন্যাদুর্গত মানুষের পাশে থাকতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ঢাকা, ১০ জুলাই: সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১০ জুলাই) দিনব্যাপী তিনি বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে কোনো অসাধু চক্র চুরি, ডাকাতি কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা দ্রুত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সরকারপ্রধান।
অন্যদিকে, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রী দেশের চলমান দুর্যোগ মোকাবিলায় সকল সরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, যাতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব করা যায়।

আরো পড়ুন

দর্শকদের সঙ্গে বসেই খেলা উপভোগ করলেন টুর্নামেন্টের আয়োজক সাইফুল ইসলাম টিপু

কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টুর্নামেন্টের...

Read more
বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের...

Read more
কুমিল্লার ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা...

Read more
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ...

Read more
বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা...

Read more
Scroll to Top