প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট এবং কর্মসূচির আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেন। এ উপলক্ষে দেশব্যাপী তিন দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের সূচনা হয়।
সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্‌যাপনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক ও গবেষণামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

আরো পড়ুন

দর্শকদের সঙ্গে বসেই খেলা উপভোগ করলেন টুর্নামেন্টের আয়োজক সাইফুল ইসলাম টিপু

কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টুর্নামেন্টের...

Read more
বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের...

Read more
কুমিল্লার ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা...

Read more
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ...

Read more
বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা...

Read more
Scroll to Top