বুড়িচংয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই মো. জাকির হোসেন ও এএসআই মো. মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের চড়ানল হাছানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার গেটের সামনে বাগড়া-কুমিল্লা সড়কে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল (৪২), পিতা আবুল কাশেম, গ্রাম পাঁচোড়া (দক্ষিণপাড়া), রাজাপুর ইউনিয়ন এবং মো. সাদ্দাম (৩৩), পিতা মৃত ফুল মিয়া, গ্রাম গক্ষুর, ডাকঘর জিয়াপুর, ময়নামতি ইউনিয়ন। উভয়ের বাড়ি বুড়িচং উপজেলায়।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে বুড়িচং থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

দর্শকদের সঙ্গে বসেই খেলা উপভোগ করলেন টুর্নামেন্টের আয়োজক সাইফুল ইসলাম টিপু

কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টুর্নামেন্টের...

Read more
বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের...

Read more
কুমিল্লার ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা...

Read more
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ...

Read more
বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা...

Read more
Scroll to Top