মুরাদনগর উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের মার্কেট ও ডাকবাংলো পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মোস্তাক মিয়া।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পরিদর্শনকালে তিনি জেলা পরিষদের সম্পত্তির সার্বিক অবস্থা পরিদর্শন করেন। এসময় অবৈধ স্থাপনা অপসারণ এবং জেলা পরিষদের সম্পত্তি যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রশাসক মোঃ মোস্তাক মিয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের জেলা পরিষদের সম্পত্তি সুরক্ষা, পরিচ্ছন্নতা ও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ গোলাম জাকারিয়া, সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাগণসহ জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।




