‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে ভয় পেয়েছে জামায়াত’—জামায়াত প্রার্থীকে টিপুর কড়া জবাব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের মাদকবিরোধী কার্যক্রমের প্রশংসা করে বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু বলেছেন, মাদকের বিরুদ্ধে এমপির কঠোর অবস্থান জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি দাবি করেন, এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে জামায়াতের এক সংসদ সদস্য প্রার্থী ব্যক্তিগত আক্রমণ ও পোশাক নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন।

টিপু বলেন, “জসিম উদ্দিন এমপি প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এমন উদ্যোগকে স্বাগত জানানো বা গঠনমূলক সমালোচনা করার পরিবর্তে ব্যক্তিগত আক্রমণে নামা অত্যন্ত দুঃখজনক। জনগণ আজ জানতে চায়—মাদকের বিরুদ্ধে কার অবস্থান কী? ব্যক্তি আক্রমণ করে আলোচনার কেন্দ্রবিন্দু বদলে দেওয়া যায়, কিন্তু সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা যায় না।”

তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট প্রার্থীর সাম্প্রতিক বক্তব্যে রাজনৈতিক শালীনতার অভাব রয়েছে। টিপুর ভাষায়, “হঠাৎ মাঠে আসলে কথার ভারসাম্য থাকে না। আগে নিজের চিকিৎসা নিন, তারপর মাঠে এসে কথা বলুন।”

টিপু আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বক্তব্য প্রকাশের পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তার দাবি, বিএনপির নেতাকর্মীসহ অনেক সাধারণ মানুষও এ ধরনের ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রার্থীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আরো পড়ুন

দর্শকদের সঙ্গে বসেই খেলা উপভোগ করলেন টুর্নামেন্টের আয়োজক সাইফুল ইসলাম টিপু

কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টুর্নামেন্টের...

Read more
বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের...

Read more
কুমিল্লার ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা...

Read more
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ...

Read more
বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা...

Read more
Scroll to Top