কুমিল্লার বুড়িচং উপজেলায় ইয়াবা সেবনের দায়ে মো. ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. ফারুক হোসেন বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত সিরাজুল ইসলামের ছেলে।
জানা যায়, ইয়াবা সেবনের দায়ে তাকে আটক করার পর বুড়িচং উপজেলা ইউএনও,মো: তানভির হোসেন তাকে এক বছরের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি উঠেছে। স্থানীয়রা বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




