মো:গিয়াস উদ্দিন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কুমিল্লায় আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম),কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা, সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূইয়া স্বপন,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আবু ইউসুফ সহ
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।




