নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। মামলায় এনসিপির ১০ নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। অভিযোগে বলা হয়েছে, এনসিপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান।

এজাহারে বাদী উল্লেখ করেন, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরীসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সেখানে এসে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা, ফিকল, ইটের টুকরোসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, সংঘর্ষের সময় বাদীর আইফোন-১৩, মোজাক্কির হোসেন ইমনের আইফোন-১১, মাহফুজ চৌধুরীর আইফোন-১৪, মাহমুদুল হাসান গাজীর স্যামসাং এস-২২, রক্সি ইসলামের কাছে থাকা ৫০ হাজার টাকা এবং শিমুল হাসানের আইফোন-১৫ ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান এবং আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন বলে এজাহারে দাবি করা হয়েছে

আরো পড়ুন

৩২ বছর পর কুমিল্লা বিমানবন্দর চালুর উদ্যোগ, চলছে আধুনিকায়ন

প্রবাসী-অধ্যুষিত জেলা কুমিল্লা। রেমিট্যান্সেও দেশসেরা। দেশি-বিদেশি শিল্প-কারখানাতেও ঠাসা। আছে বিমানবন্দর। তবে ৩২ বছর ধরে এ বিমানবন্দরে ওড়েনি কোনো বিমান। তবে...

Read more
জন্মদিনে ময়নামতি টিভির সম্পাদক গিয়াস উদ্দিনকে শুভেচ্ছা জানালেন ভিপি ওয়াসিম

নিজস্ব প্রতিবেদক: গত ৩১ জুলাই ২০২৬ ছিল অনলাইন সংবাদমাধ্যম ময়নামতি টিভির সম্পাদক মো. গিয়াস উদ্দিনের জন্মদিন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও...

Read more
প্রকাশিত সংবাদের প্রতিবাদ  দৈনিক আমার দেশ-এ এমপির বাড়িতে যাতায়াতে শতবর্ষী স্কুলের মাঠে রাস্তা নির্মাণ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু

গত (২৮ জুলাই ২০২৬) দৈনিক আমার দেশ-এ এমপির বাড়িতে যাতায়াতে শতবর্ষী স্কুলের মাঠে রাস্তা নির্মাণ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ...

Read more
বুড়িচংয়ের খাড়াতাইয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, খোলা আকাশের নিচে চলছে পাঠদান; পরিদর্শনে সাইফুল ইসলাম টিপু

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কক্ষের ফ্যান,লাইট ও ইলেকট্রিক তার সহ চুরির ঘটনায় শিক্ষা...

Read more
চৌদ্দগ্রামে কম্পিউটার ল্যাব ও স্মার্ট শিক্ষা প্রকল্প পরিদর্শন করলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক  মোস্তাক মিয়া

চৌদ্দগ্রামে কম্পিউটার ল্যাব ও স্মার্ট শিক্ষা প্রকল্প পরিদর্শন করলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াকুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক...

Read more
Scroll to Top