নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসকরা।
এদিন বঙ্গভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জেলা পরিষদ প্রশাসকরা রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মোস্তাক মিয়াসহ অন্যান্য জেলা পরিষদের প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি জেলা পরিষদগুলোর কার্যক্রম, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখার বিষয়ে প্রশাসকদের সঙ্গে আলোচনা করেন।




