কুমিল্লা প্রতিনিধি: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারি আবু, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম) উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সচিব গৃহায়ণ ও গণপূর্ত ভবনের সামনে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি কুমিল্লা শহরের পরিকল্পিত উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মানোন্নয়ন, যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় কুমিল্লাকে একটি আধুনিক, টেকসই ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নগর উন্নয়নের প্রতিটি উদ্যোগে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয় নিশ্চিত করা হলে নাগরিকদের জন্য উন্নত ও মানসম্মত সেবা প্রদান সম্ভব হবে।
সভায় উপস্থিত সবাই পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব উন্নয়ন এবং জনবান্ধব অবকাঠামো নির্মাণের মাধ্যমে কুমিল্লার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন




