কুমিল্লা নগরীতে আধুনিক ‘Torrit EV’ অটোরিকশার প্রদর্শনী, নতুন লাইসেন্সে প্রাধান্য পেতে পারে পরিবেশবান্ধব যান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

স্মার্ট ও আধুনিক কুমিল্লা নগরী গড়ার লক্ষ্যে পরিবেশবান্ধব ও আধুনিক ডিজাইনের ‘Torrit EV’ অটোরিকশা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় নতুন অটোরিকশার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে এ ধরনের আধুনিক বৈদ্যুতিক অটোরিকশাকে প্রাধান্য দেওয়া হতে পারে।
আজ কুমিল্লা সিটি কর্পোরেশন প্রাঙ্গণে নতুন ডিজাইনের ‘Torrit EV’ অটোরিকশার প্রদর্শনী ও পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা অটোরিকশাটির নকশা, নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীসেবা, কার্যকারিতা এবং আধুনিক সুবিধাগুলো ঘুরে দেখেন। নগর পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত ও পরিবেশবান্ধব করার ক্ষেত্রে এ ধরনের যানবাহনের সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন প্রজন্মের এই বৈদ্যুতিক অটোরিকশা চালু হলে নগরীর পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে যাত্রীদের জন্য আরও নিরাপদ, আরামদায়ক ও আধুনিক সেবা নিশ্চিত হবে। পাশাপাশি পরিবেশ দূষণ কমানো এবং একটি স্মার্ট, পরিচ্ছন্ন ও পরিকল্পিত কুমিল্লা নগরী গড়ার লক্ষ্য বাস্তবায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

দর্শকদের সঙ্গে বসেই খেলা উপভোগ করলেন টুর্নামেন্টের আয়োজক সাইফুল ইসলাম টিপু

কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন টুর্নামেন্টের...

Read more
বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের...

Read more
কুমিল্লার ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা...

Read more
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ...

Read more
বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা...

Read more
Scroll to Top