কুমিল্লাবাসীর নাগরিক সেবা পৌঁছে দিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে চালু করা হয়েছে নাগরিক সেবা অ্যাপ ‘আমার কুমিল্লা’।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লাবাসীর কাছে দ্রুত ও সহজে নাগরিক সেবা পৌঁছে দিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে চালু করা হয়েছে নাগরিক সেবা অ্যাপ ‘আমার কুমিল্লা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, সনাক কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খানসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে জানানো হয়, কিউআর কোড স্ক্যান করে মোবাইলে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী সিটি কর্পোরেশনের বিভিন্ন নাগরিক সমস্যা ও অভিযোগ সরাসরি কর্তৃপক্ষকে জানাতে পারবেন।
অ্যাপের মাধ্যমে কোনো সমস্যা জানানো হলে তা দ্রুত সমাধানের জন্য সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এতে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নাগরিকদের অভিযোগ পাওয়ার পরও কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলেও জানান তিনি।

আমার কুমিল্লা’ অ্যাপ চালুর মাধ্যমে নগরবাসী ও সিটি কর্পোরেশনের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

জেলা ছাত্রদল সভাপতির ছেলে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান...

Read more
বুড়িচংয়ের পথে-প্রান্তরে ঘুরছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টিপু, জনসংযোগে ব্যস্ত সময় পার

নিজস্ব প্রতিবেদক, বুড়িচং, কুমিল্লা। কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় পথে-প্রান্তরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী...

Read more
ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতের বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন ব্রাহ্মণপাড়া...

Read more
পদলোভী মাহবুব ও সোহেলকে আমীরের চেয়ারে বসানোর চক্রান্ত করে কাজী দ্বীন মোহাম্মদ

নিজের ফেসবুক আইডিতে এ মন্তব্য করেছেন জামায়াত নেতা ও ধর্মীয় আলোচক মাওলানা মামুন হোসাইন আল হাবিবি। তিনি লিখেন সামান্য তর্কাতর্কিকে...

Read more
বুড়িচংয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকাল...

Read more
Scroll to Top