কিশোর গ্যাং নেতা রতন কিভাবে মিছিলের পেছনে দাঁড়িয়েছেন, জানতেন না বলে দাবি ছাত্রদল নেতা মহসিনের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বে মিছিলের পেছনে হাঁটছেন ‘রতন গ্রুপের’ প্রধান ইমরান হোসেন ওরফে রতন (গোল চিহ্নিত)

কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বে একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা ইমরান হোসেন ওরফে রতনের (২৫) উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ার পর সংবাদ সম্মেলন করেছেন মহসিন। তাঁর দাবি, রতনের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক নেই। বড় পরিসরের ওই মিছিলে হাজারো মানুষের ভিড়ে রতন কীভাবে তাঁর পেছনে এসে দাঁড়িয়েছেন, তা তিনি জানতেন না।

আজ সোমবার বিকেলে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন কুমিল্লা মহানগর ছাএদল নেতা মহসিন।
গত বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে ওই বিক্ষোভ মিছিল হয়। মিছিলের অগ্রভাগে মহসিনকে এবং তাঁর ঠিক পেছনে রতনকে দেখা যায়—এমন একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিষয়টি নিয়ে গত শনিবার দেশের বিভিন্ন গণমাধ্যমে অনলাইনে ‘কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে “কিশোর গ্যাং লিডার” রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। রতন কুমিল্লা নগরের অন্যতম শীর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’—এর প্রধান। মহসিন বলেন তাকে কোন দিন দিখি নাই,ছবিটি প্রচার হওয়ার পর বিষয় টি আমার নজরে আসে।

সংবাদ সম্মেলনে মহসিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচি হওয়ায় কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা, বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিলে অংশ নেন। ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিলের একটি অংশে ছিলেন। তিনি সামনে থেকে মিছিলের নেতৃত্ব ও শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত ছিলেন। পেছনে কে ছিলেন, তা দেখার সুযোগ তাঁর ছিল না।

মহসিন বলেন, ‘মিছিলের পেছনে হাজারো নেতা–কর্মীর মাঝখানে একজন বিতর্কিত ব্যক্তি আমার পেছনে চলে আসে। ওই সময় সে কীভাবে এসেছে, কার মাধ্যমে এসেছে, সেটা আমরা কেউ খেয়াল করতে পারিনি।’ রতনের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই দাবি করে মহসিন বলেন, ‘কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। পারসোনাল কোনো সম্পর্ক নেই। এটা দলীয় একটি বৃহৎ কর্মসূচি।’
মহসিনের ভাষ্য, পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানতে পারেন, রতন এর আগেও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। তাঁর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এসবের বিষয়ে তিনি অবগত ছিলেন না।

মহানগর ছাএদল নেতা মহসিন স্পষ্ট ভাষায় বলেন কিশোর গ্যাংগের সাথে যারা জড়িত তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

আরো পড়ুন

জেলা ছাত্রদল সভাপতির ছেলে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান...

Read more
বুড়িচংয়ের পথে-প্রান্তরে ঘুরছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টিপু, জনসংযোগে ব্যস্ত সময় পার

নিজস্ব প্রতিবেদক, বুড়িচং, কুমিল্লা। কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় পথে-প্রান্তরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী...

Read more
ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতের বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন ব্রাহ্মণপাড়া...

Read more
পদলোভী মাহবুব ও সোহেলকে আমীরের চেয়ারে বসানোর চক্রান্ত করে কাজী দ্বীন মোহাম্মদ

নিজের ফেসবুক আইডিতে এ মন্তব্য করেছেন জামায়াত নেতা ও ধর্মীয় আলোচক মাওলানা মামুন হোসাইন আল হাবিবি। তিনি লিখেন সামান্য তর্কাতর্কিকে...

Read more
বুড়িচংয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকাল...

Read more
Scroll to Top