এবার কনটেন্ট তৈরির সুবিধা দিচ্ছে চ্যাটজিপিটি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আপনি চ্যাটজিপিটি (ChatGPT) ব্যবহার করে বিভিন্ন ধরনের কনটেন্ট কিংবা বিষয়বস্তু তৈরি করতে পারেন। আপনি যত বিস্তারিত তথ্য দেবেন, চ্যাটজিপিটি তত ভালো কনটেন্ট তৈরি করবে। যদিও চ্যাটজিপিটির দেওয়া তথ্য সবসময় শতভাগ সঠিক নাও হতে পারে, তাই পাবলিশ করার আগে একবার যাচাই করে নেওয়া জরুরি। আপনি কি নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর কনটেন্ট তৈরি করতে চাচ্ছেন? তাহলে বিস্তারিত বললে আমি আপনাকে সাহায্য করতে পারি।

এখন থেকে প্রাপ্তবয়স্কদের জন্য আরও উন্মুক্ত কনটেন্ট তৈরি করার সুবিধা করে দিয়েছে জনপ্রিয় এ কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি। ইতোমধ্যে কোম্পানিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, খুব শিগগির এক আপডেটের মাধ্যমে যাচাইকৃত প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা ‘ইরোটিকা’ ধরনের কনটেন্ট তৈরি করতে পারবেন।

সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে অল্টম্যান জানিয়েছেন, আমরা প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর প্রাপ্তবয়স্ক হিসেবেই বিবেচনা করতে চাই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে বটকে ‘আরও মানুষের মতো করে’ প্রতিক্রিয়া দিতে সক্ষম করতে পারবেন। এরপর এমন একটি ফিচার যা ব্যবহারকারীর ইরোটিকা কনটেন্ট তৈরি করার অনুমতি দেবে।

তিনি বলেন, মানসিক স্বাস্থ্য ইস্যুতে সতর্ক থাকার জন্যই আমরা চ্যাটজিপিটিকে বেশ সীমিত রেখেছিলাম। আমরা জানি, এতে অনেক ব্যবহারকারীর অভিজ্ঞতা কমে গিয়েছিল। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করাই তখন মূল লক্ষ্য ছিল।

অল্টম্যান বলেন, এখন আমাদের কাছে এমন প্রযুক্তি ও টুল আছে, যা মানসিক স্বাস্থ্যসংক্রান্ত ঝুঁকি কমাতে সক্ষম। তাই আমরা নিরাপদভাবে বেশ কিছু সীমাবদ্ধতা তুলে দিতে পারব।

এর আগে চলতি বছরের আগস্টে ওপেনএআই চ্যাটজিপিটির উত্তরে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। কারণ ব্যবহারকারীর একাংশ চ্যাটবটের সঙ্গে ক্ষতিকর মানসিক সম্পর্ক তৈরি করছে— এমন উদ্বেগ দেখা দিয়েছিল। ওই সময় যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সি এক কিশোরের আত্মহত্যার পর তার বাবা-মা ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়েছিল, চ্যাটজিপিটি তাকে আত্মহত্যার পদ্ধতি জানায় এবং এমনকি তার ‘সুইসাইড নোট’-এর খসড়াও লিখে দেয়।

আরো পড়ুন

জেলা ছাত্রদল সভাপতির ছেলে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান...

Read more
বুড়িচংয়ের পথে-প্রান্তরে ঘুরছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টিপু, জনসংযোগে ব্যস্ত সময় পার

নিজস্ব প্রতিবেদক, বুড়িচং, কুমিল্লা। কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় পথে-প্রান্তরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী...

Read more
ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতের বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন ব্রাহ্মণপাড়া...

Read more
পদলোভী মাহবুব ও সোহেলকে আমীরের চেয়ারে বসানোর চক্রান্ত করে কাজী দ্বীন মোহাম্মদ

নিজের ফেসবুক আইডিতে এ মন্তব্য করেছেন জামায়াত নেতা ও ধর্মীয় আলোচক মাওলানা মামুন হোসাইন আল হাবিবি। তিনি লিখেন সামান্য তর্কাতর্কিকে...

Read more
বুড়িচংয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকাল...

Read more
Scroll to Top